ঝালকাঠি প্রতিনিধিঃ
রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাসব্যাপী রুপসী বাংলা মেলা। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বেলুন উড়িয়ে ও মুল ফটকের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়। মেলায় শতাধিক স্টলের বিভিন্ন ধরনের পন্য শিশুদের জন্য ট্রেন, রাইডার, বিভিন্ন ধরনের খাদ্য পন্যসহ ঝালকাঠি জেলার ব্রান্ডিং পন্যভিত্তিক প্রদর্শন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উদ্ভোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহআলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলো নিশিতা বড়–য়ার প্রাঞ্জল সংঙ্গীত পরিবেশন।










