ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশালের মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে স্টাডি সার্কেল কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় এই কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় ১৮ জন নারী নেত্রীরা অংশগ্রহন করেছেন।
এই দলগুলির রাজনৈতিক গঠনতন্ত্র, দলীয় আরপিও ও সাংগঠনিক বিষয় দক্ষতা উন্নয়নের জন্য এই স্টাডি সার্কেলের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ মহিলা দলের সভা নেত্রী ইসরাত জাহান সোনালী ও বিএনপি দলীয় নারী নেত্রী সাকিনা আলম লিজা স্টাডি সার্কেলের মূখ্য ভুমিকা পালন করেন।










