ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মার্ক একটিভ স্কুল দাবা ক্যাম্প স্কুল ভিত্তিক দলগত প্রতিযোগীতা ২০২২ উপলক্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে দিন ব্যাপি দাবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার সরেশ গাইন, দাবা ফেডারেশনের প্রশিক্ষক মনির হোসেন মনির ও শিক্ষক মোঃ নওরোজ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সদর উপজেলার মাধ্যমিক স্তরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের নিয়েই উপজেলা থেকে জেলা পর্যাায়ে দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।










