ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকারবিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের বিজ্ঞান বিষয়ে সক্ষমতা বৃদ্ধি তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬০জন বিজ্ঞান শিক্ষক অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, নাসির উদ্দিন জুমান ও সন্তোষ মন্ডল। প্রশিক্ষণ উদ্ভোধন করেছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান এবং এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ঝালকাঠি সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেছে।










