ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালের সভাকক্ষে মাতৃ মৃত্যুরোধ ও মায়ের সুরক্ষা বিষয়ক এসআরএইচআর কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আবাসিক চিকিৎসক ডাঃ দীন মোহাম্মদসহ কমিটি ভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর হাসপাতালে মাসে ৭০জন গর্ভবতী মায়ের প্রসব করানো লক্ষ্যমাত্রা রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই লক্ষ্যমাত্রা পূরণ করে চলেছে। গত ১ বছরে ঝালকাঠি সদর হাসপাতালে প্রসব জনিত কারণে মাতৃমৃত্যু হার শূণ্য এবং হাসপাতালে আসা ৪০ উর্ধ্বো নারীদের জরায়ুর ভায়া পরীক্ষা করা হয় ও যাদের ভায়া পরীক্ষায় সমস্যা পাওয়া যায় তাদেরকে চিকিৎসা দেয়া হয়। ঝালকাঠি জেলায় সদর উপজেলায় ২ লক্ষ ৪৭ হাজার ১৫১ জনসংখ্যার মধ্যে লক্ষ্যমাত্রার মধ্যে ৫হাজার ৪৮৭জন গর্ভবতী মা। এদের মধ্যে ৪০ভাগ হাসপাতালে এবং ৬০ ভাগ হোম ডেলিভারী হওয়ার কথা। সেক্ষেত্রে ঝালকাঠি সদর হাসাপাতাল ৭০জন লক্ষ্যমাত্রার পূরণ করে প্রসব করানো হয়। এই সেবাগুলো আরও যাতে বৃদ্ধি করা যায় সে বিষয়ে এই সভায় আলোচিত হয়েছে।










