ঝালকাঠি প্রতিনিধিঃ
নিরাপদ ফসল উৎপাদনে উৎপাদন খরচ কমানো ও বাড়তি আয় করার জন্য কৃষকদেরকে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারের জন্য উদ্ভদ্ব করণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামে আয়োজন করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে বরিশাল-পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর-শরিয়তপুর- কৃষির উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ প্রধান অতিথি ছিলেন।
এই গ্রামের ইউপি সদস্য মহসিন হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনিকা বিশ্বাস ও জিএম আমিনুল ইসলাম, ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী প্রদর্শনী কৃষক ও পুরুস্কার প্রাপ্ত খাইরুল ইসলাম ও আব্দুর রহিম বক্তব্য রাখেন। এলাকার শতাধিক কৃষক কৃষানী এই মাঠ দিবস উপস্থিত ছিলেন।










