ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ভূমি উন্নয়ন কর সাধারণ জনগণের দাবীর বিপরীতে ৯৮.৩৫% আদায় হয়েছে কিন্তু সংস্থার ভূমি উন্নয়ন কর পরিশোধে হার প্রায় ৪৯% এই সকল সংস্থা প্রধানত সরকারি প্রতিষ্ঠান।
সাধারণ জনগত ভূমি উন্নয়ন কর নিয়োমিত পরিশোধ করলেও সরকারি প্রতিষ্ঠান গুলো ভূমি উন্নয়ন কর সময় মতো পরিশোধ না করায় সরকার সরকারকেই ভূমি উন্নয়ন কর পরিশোধ থেকে বঞ্চিত রেখেছে।
এর ফলে বছরে অনাদায়ী ভূমি উন্নয়ন করের বড় একটি অংশ অনাদায়ী থাকছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ভূমি উন্নয়ন করের সাধারণ দাবী ছিল ১ কোটি ৩৬ লক্ষ ৯১ হাজার ৪৮৯ টাকা এবং অর্থ বছরের এক কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে, আদায়ের হার ৯৮.৩৫%। ৪টি উপজেলার মধ্যে শুধু মাত্র রাজাপুর উপজেলায় ৬১% ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।
একই অর্থ বছরে সংস্থার কাছে জেলায় দাবীর পরিমান ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৭৩ টাকা এবং আদায় হয়েছে ২৪ লক্ষ ৫৭ হাজার ৪৩ টাকা। জেলায় সাধরণ ও সংস্থার কাছ থেকে পঞ্জিবুত আদায় হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ২২ হাজার ৯২১ টাকা। সাধারণ ও সংস্থার কাছ থেকে আদায়ের হার হচ্চে ৮৬%।










