ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়নকৃত মহাসড়কে ২০০ কিলোমিটার সড়ক উদ্ভোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় ঝালকাঠি জেলায় ৩৮.৩১ কিলোমিটার দীর্ঘ ১ লাখ ৩৯ কোটি টাকা ব্যায়ে একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে।
বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কালিজিরা ব্রীজ থেকে ঝালকাঠি রাজাপুর হয়ে ভান্ডারিয়া পর্যন্ত এই সড়কটি সংস্কার এবং প্রশস্ত করে তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্ভোধনী অনুষ্ঠান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রচার করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুয়েল রানা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।










