ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নামজারী মোকদ্দমা নিয়ে ১বছর ধরে নানা ধরণের হয়রানীর শিকার হচ্ছে। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মোঃ বেলায়েত হোসেনের পুত্র মোঃ মাসুদ সিকদার। তিনি মোঃ মাসুদ সিকদার মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে এই হয়রানি থেকে মুক্তি ও প্রতিকার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে মাসুদ সিকদার দাবী করেন, ২০২২ অর্থবছরে তার মালিকানা ও দখলে থাকা ১৬ শতক জায়গায় নামজারী মোকদ্দমা দায়ের করেন। কিন্তু সহকারী কমিশনার ভ‚মিসহ জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়েও এর কোন প্রতিকার হয়নি। বরং তাকে একের পর এক আবেদন নিবেদন ও নানা ধরণের মামলা মোকদ্দমায় জড়িত করা হচ্ছে।
তার প্রতিবেশী ৪জন প্রভাবশালী এই জায়গাটি ভোগদখলের জন্য পায়তারা করে আসছে এবং সরকারি ভ‚মি সংশ্লিষ্ট কর্মকর্তারাও তার প্রতিবেশী প্রভাবশালীদের তার অধিকার ক্ষুন্ন করে সহযোগীতা করে যাচ্ছে মর্মে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলন চলাকালে তার ছোট ভাই মোঃ আরিফ এবং এলাকাবাসী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।










