ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিসিক শিল্পনগরীতে ধীর গতিতে গড়ে উঠছে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর শিল্প কারখানা। ঝালকাঠি শহরের সুতালরী খাল সংলগ্ন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ১১.০৮ একর জায়গায় নির্মাণ করা হয়েছে বিসিক শিল্পনগরী।
জননেতা আলহাজ্জ্ব আমির হোসেন আমু এমপি এর কর্মতৎপরতায় ১৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে বিসিকের প্রশাসনিক ভবন ব্যতিত ৮.২৬ একরে ৭৯টি বিভিন্ন সাইজের প্লট তৈরি করা হয়েছে। জুন ২০২২ সাল পর্যন্ত শিল্পনগরী ৭৫টি প্লট বরাদ্দ নিয়ে শিল্প উদ্যোক্তারা বিভিন্ন ধরণের ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নিয়েছে। বিসিক শিল্পনগরীতে আরও ২ বছর পূর্বে সারেং ফার্নিচার নামে একটি বড় আকারের প্রতিষ্ঠান তাদের উৎপাদন ও বিপনন শুরু করেছেন। অন্য শিল্প কারখানাগুলোর মধ্যে সরিষার তৈল ফ্যাক্টরি, এগ্রো ফুড ইন্ডাস্ট্রি, প্লাস্টিক কারখানাসহ নানা ধরণের শিল্প কারখানার উদ্যোগ নেয়া হয়েছে।
কিন্তু শিল্প কারখানা গড়ে তোলার সময় পুজি সংকটের কারণে বিসিকের প্লট মর্গেজ দিয়ে ব্যাংক থেকে ঋণ নেয়ার সুজগ না থাকায় শিল্প কারখানার উদ্যোক্তারা থমকে দাড়িয়ে রয়েছে এবং কেউ কেউ বরাদ্দ বাতিল চেয়ে আবেদন করেছে।
সৌদি আরবে দীর্ঘদিন চাকুরি করে পুজি সঞ্চয় করে হাফিজুর রহমান। তিনি খাটি সরিষার তৈলসহ খাটি পন্য উৎপাদনের মানসিকতা নিয়ে বিসিক শিল্পনগরীর ৪টি প্লট বরাদ্দ নিয়ে গড়ে তুলছেন ঘরোয়া খাটি সরিষার অয়েল এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রি নামের একটি প্রতিষ্ঠান। নিজের পুজি ও পৈত্রিক কিছু সম্পত্তি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা ব্যয় অবকাঠামো ও কিছু মেশিনারী সংযোজন করেছে। তার এই কারখানায় সরিষার পেষাই করে তৈল বানানোর জন্য ঘানি বসানো হচ্ছে এবং দৈনিক এখান থেকে ৫ মেট্রিক টন সরিষার তৈল উৎপাদন হবে।
এখানে ভুট্টা ভেঙ্গে গবাদি পশুর গো-খাদ্য ও মাছের ফিড তৈরি মেশিন বসানো হচ্ছে। ভুট্টা ভেঙ্গে দৈনিক ৮ ঘন্টায় ২০ মেট্রিক টন ফিড উৎপাদন করা যাবে। এছাড়াও হলুদ মরিচের গুড়ো ও ফুড জাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই ফ্যাক্টরি চালু হলে প্রায় ৫০০ শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তা মোঃ হাফিুজুর রহমান এবং তিনি আরও দাবি করেছেন ২০২১সালে প্লট বরাদ্দ দ্রæত গতিতে কাজ শুরু করলেও করোনাজনিত পরিস্থিতির কারণে তার এই উদ্যোগ থেমে থাকে এবং পরিস্থিতি উন্নতি হলে অবকাঠামো কাজসহ মেশিনারী সংযোজনের কাজ শুরু করেন।
তবে জিনিষপত্রের মূল্য বৃদ্ধিজনিত কারণে ২০২১ সালে ধারনার থেকে ৪০% খরচ বেড়ে যায়। তার এই শিল্প কারখানায় উৎপাদন পর্যায় আসতে আরও ১ কোটি টাকার পুজি অত্যাবশ্যক হয়ে পড়েছে। বিসিকের জমি মর্গেজ দেয়ার সুযোগ না থাকায় নিজের পারিবারিক জমি মর্গেজ দিয়ে ঋণের জন্য ব্যাংকের পিছনে ছুটছেন হাফিজুর রহমান। ৯ মাস ধরে ইসলামি ব্যাংক ও আল আরাফা ব্যাংক ঋণ দেওয়ার কথা বলে সময় ক্ষেপন ও এর পিছনে অর্থ ব্যয় করার পরেও তারা ঋণ দেয়নি। অবশেষে বেসিক ব্যাংক এগিয়ে এসে তার শিল্প কারখানা সরজমিনে পরিদর্শণ করে তাকে ঋণ দেয়ার আশ্বাস দিয়েছেন দাবী শিল্প উদ্যোক্তা মোঃ হাফিুজুর রহমানের।
বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মোঃ শাফাউল করিম জানান, এখানে ঘরোয়া খাটি সরিষা অয়েল এন্ড এগ্রো ফুড ইন্ডাষ্ট্রিজ পুজি সংকটের কারণে আর্থিক সংকটে ভুগছেন। এই অবস্থায় ব্যাংক সহায়তার হাত বাড়িয়ে দিলে এই প্রতিষ্ঠানটি সরিষার মৌসুম ধরে এর বছর ডিসেম্বরের মধ্যেই উৎপাদনে যেতে পারত।










