ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা লবন শিল্পের মালিক ও ব্যবসায়ীদের নিয়ে অর্ধ বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত এই সভায় বিসিক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে জাতীয় নিউট্রেশান প্রোগ্রাম অফিসার মোঃ গুলজার আহম্মেদ, লবন সেল প্রদান সরওয়ার হোসেন বিসিক জয়েন্ট সেক্রেটারী ও পরিচালক মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠির বিসিক ব্যবস্থাপক সফিউল করিম অর্ধ বার্ষিক রিভিউ সভা উপস্থাপনা করেন শাহরিয়ার রহমান জোনাল সমন্বয়কারী।
সভায় লবনের সাথে আয়োডিমক শ্রিণ করে বাজার জাত করনের ক্ষেত্রে লবন ব্যবসায়ীদের প্রতি আন্তরিক হওয়ার আহŸান জানানো হয়। আয়োডিন একটি গুরুত্বপূর্ণ উপাদান যাহা মানুষে মেধা বিকাশে সহায়তা করে। বিসিক ঝালকাঠি ও জেলা প্রশাসন এর আয়োজন করেছে।
ঝালকাঠি জেলায় মোট নিবন্ধিত মিলের সংখ্যা ২২টি। আপগ্রেডকৃত মিলের সংখ্যা ১৫টি বর্তমানে চালু মিলের সখ্যা ১৩টি, বিসিক কর্তৃক লবন মিল সমূহে ল্যাবরেটরি স্থাপন করা হয় ১৬টি, লবন মিল সমুহে সচল ল্যাবরেটরি ১৩টি, জানুয়ারি-জুন-২০২২ পর্যন্ত পটাশিয়াম আয়োডেট ব্যবহার ৪০৫.৪ কেজি ও জুলাই থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত পটাশিয়াম আয়োডেট ব্যবহার ৩৯৪.৪২ কেজি। আয়োডিন যুক্ত লবন উৎপাদনক জানুয়ারি-জুন’২২ পর্যন্ত ৬৭৬০ মে.টন এবং জুলাই-ডিসেম্বর’২১ পর্যন্ত উৎপাদন ৬৩৮৩.৫ মে.টন।










