ঝালকাঠি প্রতিনিধিঃ
দৃষ্টি জয়ে ব্যাবহার করি, প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। এ- উপলক্ষে ঝালকাঠি বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভিন সভাপতিত্বে প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা খায়রুল ইসলাম বক্তব্য রাখেন ।
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মানিক রায়, বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুননেছা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধিকে স্মার্ট হোয়াইটক্যান ও ২ জন শারিরীক প্রতিবন্ধিকে ২টি হুইল চেয়ার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধি ব্যাক্তি ও প্রতিবন্ধি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা ও প্রতিবন্ধি সেবা কেন্দ্র এর আয়োজন করেছে।










