ঝালকাঠি প্রতিনিধিঃ
“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ^ বসতি দিবস ২০২২
এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালি শেষে এই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিষয়ের উপরে ধারণাপত্র উপস্থাপন করেন ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম।
অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রিফাত সিকদার ও ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়।










