ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় পর্যটনে নতুন ভাবনা।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ নীল রতন দত্ত, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, সত্যবান সেন গুপ্ত ও শহিদ ইমাম এবং সাংবাদিক আল- আমিন তালুকদার বক্তব্য রাখেন।










