ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিশ^ টিকাদান সপ্তাহ ২০২৩ এর জেলা এ্যাডভোকেসী সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা.এইচএম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন।
সভায় জানানো হয়, সম্পসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই ) এর আওতায় সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করানোর লক্ষ্যে গত ২৪ থেকে ৩০ এপ্রিল বিশ^ টিকাদান সপ্তাহ ২০২৩ পালন করা হয়। এ টিকাদান সপ্তাহ সফল ভাবে বাস্তবায়ন পরবর্তী জেলা অবহিতকরণ সভা আজ অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।










