ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিশ্ব এন্টিমাইক্রোরিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে চিকিৎসক ও নার্সরা অংশ নেয়।
পরে ঝালকাঠি সদর হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মির্জা মাহাবুবুর রহমান, ডা. ইমাম হোসেন জুয়েল, ডা. ফজলে রাব্বী, ডা. আল দ্বিন বিন মো. রাসেল।
বক্তারা বলেন, সকলকে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতিত এন্টিবায়োটিক ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে।










