ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা সদরের শিশু পার্কের মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে।
এই প্রতিযোগীতায় সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










