ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিয়ে অনুষ্ঠানে কবিদের মিলনমেলা বসেছিলো এবং তাদের সম্মিলিত প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বাকলাইয়ের স্থানীয় অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে আমন্ত্রিত কবিরা একত্রিত হন এবং অনুষ্ঠানেই ভোজ আয়জনের মধ্যেই কমিউনিটি সেন্টারের চত্বরে মিনহাজ সাদ্দামের সম্পাদনায় কাব্য সংকলন অমর ২১ এর বই মেলা উপলক্ষে প্রকাশিত কবি ও কবিতায় ঝালকাঠির গ্রন্থটি প্রকাশ পেয়েছে। শুক্রবার সন্ধায় এই আয়োজন ছিল।
কাব্য সংকলনে কবি কামিনী রায়, কবি জীবনানন্দ দাস, কবি সিকেন্দার কবির এবং স্থানীয় কবিদের মধ্যে কবি শাহাজাহান চিশতি, কবি সেলিম আহম্মেদ, কবি লিটন তালুকদার, কবি আনিছুর রহমান, কবি মাহমুদা রহমান, কবি গোলাম রহমান সিকদার, কবি মাহমুদা আক্তার, কবি জহিরুল ইসলাম বাদল, কবি শাহানা আক্তার নিলি, কবি ইমরান ইবনে আরজ, কবি জৈবুন্নেছা মুনিয়া, কবি মোছাঃ শাহানাজ আক্তার, কবি ইয়াদ আহম্মেদ রিপন, কবি শাহানাজ পারভীন, কবি বিজন বেপারী, কবি সঞ্জয় কুমার রায়, কবি রবিন্দ্রনাথ মন্ডল, কবি দিলরুবা ইয়াসমিন, কবি হৈমন্তী শুক্কলা ওঝা, কবি এইচ এম রিয়াজ খান অশ্রæ, কবি মোঃ রিয়াজ আহসান ও কবি মিনহাজ সাদ্দামের একাধিক কবিতা সংকলন কাব্বে স্থান পেয়েছে। এরা এই অনুষ্ঠানে প্রকাশনার শতস্ফুর্ত আবেগ অনুভ‚তি নিয়ে সুধী জনের মধ্যেও উপহার হিসেবে বই বিতরণ করেছেন।
একই অনুষ্ঠানে শিক্ষক ও কবি মাহমুদা খানমের “জয় বাংলা একটি ¯েøাগান” নামের প্রবন্ধ ভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গতিধারা প্রকাশনির এই বইটি প্রচ্ছদ করেছেন দেওয়ান সাকিব। ৫৫ পৃষ্ঠার বইটিতে অখন্ড প্রাচীন বাংলাদেশ, ভাষা আন্দোলনে মুজিবের ভ‚মিকা, ঐতিহাসিক ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনের প্রেক্ষাপট এবং মুজিব, ৭১ এর অসহযোগ আন্দোলন, উত্তাল মার্চের দিনগুলি, মুক্তিযুদ্ধের ৯ মার্চ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ৭১ হৃদপিন্ড ও জয়বাংলা একটি ¯েøাগান এই ১০টি বিষয়ে সংক্ষিপ্ত আকারে মূল দিক তুলে ধরা হয়েছে।










