ঝালকাঠি প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রæতি সংখ্যালঘু সুরক্ষা ও বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের দ্রæত বাস্তবায়ন এবং সমতল আদিবাসিদের জন্য পৃথক কমিশন গঠনের দাবীতে ঝালকাঠিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে।
ঝালকাঠির শ্রী শ্রী মদন মোহন আখড়া বাড়ি থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং ঝালকাঠি প্রেস কøাবের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলা কালে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজাঁ উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল চেয়ারম্যান তরুণ কর্মকার, প্রকৌশলী দিলিপ হালদার, সুবিমল হালদার ও অমরেশ রায় চৌধুরী প্রমুখ হিন্দু ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নানা ধরনের ইস্যু তৈরী করে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং ব্যাক্তিগত পর্যায়ে সংখ্যালঘু বিশিষ্ট ব্যাক্তিদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে বলে দাবী করা হয়েছে। অনতিবিলম্বে এই আইন বাস্তবায়ন করে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও বৈষম্য বিলোপের দাবী করা হয়েছে।










