ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি।
জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপিনেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহŸান জানান বক্তারা।










