ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বাল্য বিবাহ ক্রমন্বয় বৃদ্ধি পাচ্ছে। বিগত ১ মাসে ৬টি বাল্য বিবাহ হয়েছে এবং ১৭টি প্রতিরোধ করা হয়েছে। বাল্য বিবাহর ক্ষেত্রে সদর উপজেলায় ৪টি ও কাঠালিয়া উপজেলায় ২টি বাল্য বিবাহ হয়েছে।
সদর উপজেলার দিয়াকুল গ্রামের মোঃ শহিদুল খলিফার কন্যা তানজিলা আক্তার(১৪), বিনয়কাঠী ইউনিয়নের গগণ গ্রামের সোহরাফ মাঝির কন্যা তানজিলা ইসলাম(১৬) কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দ ধবল গ্রামের সুমাইয়া আক্তার(১৭) ও একই ইউনিয়নের তারপাশা গ্রামের আবুল হাওলাদারে পুত্র রায়হান(১৮) এদের বাল্য বিবাহ হয়েছে।
কাঠালিয়া উপজেলায় আমুর বুনিয়া গ্রামের মনির হোসেনের কন্যা বিথি আক্তার(১৫) ও ঝোর খালী গ্রামনের মোস্তফা হাওলাদারের কন্যা বিথি আক্তার(১৫) এদের বাল্যবিবাহ হয়েছে।
বাল্য বিবাহের ক্ষেত্রে কাঠালিয়া উপজেলা ঝুকিঁপূর্ণ অবস্থানে রয়েছে। জেলায়(১৮টি) বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়েছে যার মধ্যে ১৬টি কাঠালিয়া উপজেলায় এবং নলছিটি উপজেলায় ২টি। এদেরকে বিবাহ আয়োজনের পূর্বেই খবর পেয়ে এদের আত্মীয় স্বজন ও মা-বাবাকে বাল্য বিবাহ থেকে সন্তানদের রক্ষা করার বিষয়টি মোটিভেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে। কাঠালিয়া ফারজানা আক্তার, মুক্তা আক্তার, মনিজা আক্তার, মঞ্জু আক্তার, রানি আক্তার, সুখি আক্তার, মিম আক্তার, নুজায়ফা আক্তার সামিরা আক্তার লাবনি আক্তার, মিরা আক্তার লামিয়া আক্তার, জান্নাতি আক্তার মিম, লামিয়া, সারমিন এবং নলছিটি উপজেলায় তামান্না ও রাহাত হাওলাদারকে বাল্যবিবাহর থেকে রোধ করা সম্ভব হয়েছে।
রবিবার ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকা এই তথ্য উপস্থাপন করেছেন। এর পূর্বের মাসে ৪টি বাল্য বিবাহ হয়েছিল এবং জেলায় ১৪টি বিবাহ রোধ করা হয়েছে।










