ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে। এর পরপরই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো মানুষ।
জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা পরিষদ, প্রেসক্লাব, স্বাধীনতা চিকিৎসা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল স্টেডিয়ামে পায়রা ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে তিনি সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, খেলাধুলা, বিজয় র্যালি, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।










