ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ মশিউর রহমান খোকন কে সভাপতি, আজিজুল হক কে সাধারন সম্পাদক, রাহাত মাঝি কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটি গঠন করা হয়।
ঝালকাঠি শিশুপার্কে প্রথম আলো ঝালকাঠির প্রতিনিধি অ্যাডভোকেট আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ সদ্য সাবেক কমিটির সভাপতি আবির হোসেন রানা ও সাধারন সম্পাদক সাব্বির হোসেন রানা উপস্থিতিতে ঝালকাঠি শাখার অর্ধশত বন্ধুদের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরি প্রস্তাবিত কমিটি প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদে পাঠানো হয়। জাতীয় পর্ষদের প্রচারিত বন্ধুসভার অফিসিয়াল ফেইসবুক পেইজে ০১ ই জানুয়ারী ২০২৩ তারিখ রাত ৯ টার লাইভে সরাসরি সভাপতি উত্তম রায় কর্তৃক বক্তব্যে ঝালকাঠির প্রস্তাবিত কমিটির অনুমোদন প্রদান করেন। এসময় সারা বাংলাদেশের আরো ৮৮ টি বন্ধুসভার কমিটির অনুমোদন দেওয়া হয়।
২০২৩ সালের কার্যকরি কমিটিতে রয়েছেন সভাপতি মো: মশিউর রহমান খোকন, সহ সভাপতি মোঃ আবির হোসেন রানা, সহ সভাপতি এস এম মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মো: আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, সহ সাংগঠনিক সম্পাদক মুসরান জাহান নাজ, অর্থ সম্পাদক মোঃ রুবেল হাসান, দপ্তর সম্পাদক মোঃ আরাফাত হোসেন, প্রচার সম্পাদকঃ হাবিবা খাতুন হীরা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মিনহাজ সাদ্দাম, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন তানজি, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সাহারিয়ার শুভ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রোহান বিন নাসির, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাসিন আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনাজ মুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ মহিব্বুল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাব্বীর হোসেন, ম্যাগাজিন সম্পাদক মোঃ রাহাত মুন্সি, বইমেলা সম্পাদক সুতীর্থ মুখার্জি, কার্যনির্বাহী সদস্য মো: সাব্বির হোসেন রানা, কার্যনির্বাহী সদস্য তানভীর ফয়সাল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জালিছ মাহমুদ ২০২৩ সালে পুরাতন তরুণ উদীয়মান কিছু বন্ধুগণের সমন্বয়ে কমিটি সাজানো হয়েছে। এই কমিটির কার্যকাল ১ জানুয়ারী ২০২৩থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত থাকবে।










