ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সোমবার পর্যন্ত ৫ লক্ষ ৭০ হাজার ৯৩১জন প্রথম ডোজ করোনা সুরক্ষা ভ্যাকসিন গ্রহণ করেছন। ২০২১ সালের ৭ ফেব্রæয়ারি থেকে ঝালকাঠি জেলায় টিকা প্রধান শুরু হয়েছে। এই সময়ের মধ্যে ৪ লক্ষ ৫১ হাজার ৪৭জন দ্বিতীয় ডোজ এবং ১১ হাজার ৫০৬জন বুস্টার ডোজ নিয়েছেন। ঝালকাঠি জেলায় এস্টেজেনিকা ২১ হাজার ৯৪৮জন, মর্ডানা ২ হাজার ৬৮জন, ফাইজার ১২-১৭ বছর বয়সি শিক্ষার্থী ৭২ হাজার ৭৮৩জন সহ ১লক্ষ ৭৪ হাজার ৫৬৫জন।
সিনোফার্মা ২লক্ষ ৬৮ হাজার ৮৬৬জন, সিনোভ্যা ১লক্ষ ৩ হাজার ৪৮৩জন প্রথম ডোজ সম্পন্ন করেন। এদের মধ্যে ২লক্ষ ৬৮ হাজার ৯১১জন পুরুষ ও ৩ লক্ষ ২ হাজার ২০জন মহিলা রয়েছে। দ্বিতীয ডোজ গ্রহনকারীদের মধ্যে ২লক্ষ ১২ হাজার ৯৯৮জন পুরুষ এবং ২লক্ষ ৩৮ হাজার ৪৯জন মহিলা রয়েছে। টিকা গ্রহেণে পুরুষের চেয়ে মহিলারা এগিয়ে রয়েছে। ঝালকাঠি জেলা ইপিআই এর তথ্য অনুযায়ী প্রায় ৮ লক্ষাধীক মানুষের বসবাস। এদের মধ্যে শূণ্য ১২বছর নিচে জনসংখ্যা ব্যতিত প্রায় ৬লক্ষ নাগরিককে টিকা দানের মধ্যদিয়ে জেলায় সকলকে টিকার আওতায় আনা হয়েছে বলে দাবী করছেন স্বাস্থ্য বিভাগ। তবে, জেলার বাসিন্দারে একটি অংশ দেশের বাহিরে এবং অন্য জেলা অবস্থান করে। তারা যে স্থানে অবস্থান করছে সেখান থেকে ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। যে সরকারী হিসাব মতে এই শ্রেণির লক্ষাধীক লোক জেলা বাহিরে রয়েছে।










