ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে জেলার ৪টি উপজেলার ১২টি কলেজের ছাত্রদের নিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগীতা শুরু হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসন এর আয়োজন করেছে।
উদ্ভোধনী দিনে প্রথম ম্যাচে বড়ইয়া ডিগ্রী কলেজ ২-০ গোলের ব্যবধানে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করেছে। অংশগ্রহণকারী কলেজ দলের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলির সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ও মানব সম্পদ) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, ঝালকাঠ্ িজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন উপস্থিত ছিলেন।










