ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজ গোল শূণ্য থাকায় সার্ডেন ডেথ পদ্ধতিতে সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দলের জাহিদ সর্বোচ্চ গোলদাতা ও সরকারি কলেজের নাঈম শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে। নির্ধারিত সময়ে গোল শূণ্যভাবে খেলা শেষ হয় এবং ট্রাইবেকারেও ড্র থাকে পরবর্তীতে সার্ডেন ডেথ পদ্ধতিতে খেলা নিষ্পত্তি হয়। ঝালকাঠি জেলার ১২টি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার নরেস গাইনের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি করুন কর্মকার ও সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, নির্বাহী সদস্য ও সাংবাদিক মানিক রায় বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










