ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।
বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের আহŸায়ক প্রফেসর ডাঃ অসীম কুমার সাহার সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। পৌর চেয়ারম্যান আলহাজ¦ লিয়াকত আলি তালুকদার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে পেশাজীবি এই পরিষদের সদস্য সচিব জাহিদুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদে শিক্ষক, আইনজীবি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সংগঠনের এই পেশাজীবিরা তাদের পেশার কাজ করার সময় বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বর্তমান সরকারের কর্মকান্ডের বিষয় তুলে ধরে কথা বলতে হবে। তাহলেই এই পেশাজীবি সংগঠনের প্রকৃত দায়ীত্ব পালন করা হবে।










