ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিপুল উৎসাহ-উদ্দীনার মধ্যে জেলা পর্যয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। উদ্বোধনী ম্যাচে বালক বঙ্গবন্ধু ফুটবল কাঠালিয়া দল ৩-২ গোলের ব্যাবধানে নলছিটি উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে। বালিকা বঙ্গমাতা ফুটবল নির্ধারিত সময় খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারে নলছিটি দল ৫-৩ কাঠালিয়া দলকে পরাজিত করে বিজয়ী হয়।
জেলা প্রাখমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। জেলা পর্যায়ে চার উপজেলার বালক ও বালিকা ৮টি দল অংশগ্রহণ করছে।
পড়ালেখার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সাধনসহ প্রতিযোগিতার মনোভাব ও গণতন্ত্রমনষ্ক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।










