ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এসএম আল আমিন।
বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা কমিটির সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির। সভায় জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।










