ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশের ২৩টি জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সোমবার একযোগে উদ্ভোধন করা ১০০ সড়ক ব্রীজের মধ্যে ঝালকাঠি জেলায় সড়ক বিভাগের আওতাধীন ৪টি ব্রীজের উদ্ভোধন করা হয়েছে। ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কের ঝালকাঠি , রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় আওয়াতাধীন কাঠালিয়া ব্রীজ, কচুয়া ব্রীজ, সেন্টারের হাট ব্রীজ ও রাজাপুরের পুটিয়াখালীর ব্রীজ উদ্ভোধন করা হয়েছে। ২৩৯.৮১ মিটার দৈর্ঘ্যের ৪টি ব্রীজের নির্মাণে ৪৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যায় হয়েছে।
এই সড়কের ৫ কিলোমিটারে ৩১.৮ মিটার দৈর্ঘ্যের সাতানী সেতু নির্মাণে ৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। অনুরূপ ১৭ কিলোমিটারে ৮৫.১৫ মিটার দৈর্ঘ্যের সেন্টারের হাট সেতু নির্মাণে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ১৯ তম কিলোমিটারে ৫৪.৬৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ১১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। ২৪ তম কিলোমিটারে ১৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৬৯.০৩ মিটার দীর্ঘ কাঠালিয়া সেতু নির্মাণ করা হয়েছে।
এই সড়কটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সুচনা হয়েছে। একই সাথে গ্রামীন জনপদের মধ্য দিয়ে প্রশস্ত করে এই সড়ক নির্মাণের ফলে এই অঞ্চলগুলি শহরের ছোয়া লেগেছে এবং এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে হাট-বাজার এলাকায় শহরের মতই প্রশাধনীসহ টিভি, ফ্রীজসহ বড় বড় ইলেক্ট্রনিক্স কোম্পানি শো-রুম, বিভিন্ন ব্যাংক শাখা খোলা হয়েছে।
ছবি: ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া আমুয়া-বেতাগী বরগুনা সড়কের সেন্টারের হাট সেতু- ০৭/১১/২০২২










