ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮টি দল নিয়ে খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল লীগ শুরু হয়েছে।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে বালু ভড়াট করে মাঠের সংস্কার করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার ভুট্টো একাদশ এর মধ্যকার খেলা গোলশুণ্যভাবে শেষ হয়েছে এবং উভয়দল ১ করে পয়েন্ট পেয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুনখান ধলু এই ফুটবল লিগের আনুষ্ঠানীক উদ্বোধন করেছেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্তিত ছিলেন।












