ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বরিশাল-পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শণীভ‚ক্ত কৃষক কৃষানীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন বøকের ৩০জন কৃষক অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণে রবি মৌসুমের সরিষা, গম ও আলুসহ বিভিন্ন রবি ফসলের চাষাবাদের উপর সার ব্যবস্থাপনা, পোকা-মাকড় নিধন বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ের উপরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি ও কৃষিবিদ রিয়াজুল্লাহ বাহাদুর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতানা আফরোজ ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোসাঃ খাদিজা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেছেন।










