ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রথমবারের মত পালিত হয়েছে স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩। এ উপলক্ষ্যে ঝালকাঠিতে র্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে সিভিল সার্জন কার্যালয়ে শেষ হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা ও অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ শামিম আহম্মেদ, ডাঃ জুবায়ের আহম্মেদ, ডাঃ রিফাত আহম্মেদ, ডাঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।










