ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পৌষের শীত জেঁকে বসেছে । রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ।
শীত নিবারনের জন্য সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ঝালকাঠির জেলা প্রশাসক র্ফাহা গুল নিঝুম শহরের বিভিন্ন স্থানে গিয়ে শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এতে খুশী নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।
হঠাৎ করেই শীতের দাপট শুরু হওয়ায় ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। কুয়াশার কারণে হেডলাইট জ¦ালিয়ে সড়কে চলছে যানবাহন।










