ঝালকাঠি প্রতিনিধিঃ
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর নাগরিক সমাজ।
আজ শনিবার সকাল ১০ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খশরু নোমান,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ,জেলা যুবলীগের আহŸায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা প্রিন্স মাহামুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।
সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াত আন্দোলনের নামে সা¤প্রদায়িক হানাহানি লোডশেডিং এর নামে মিথ্যাচার নৈরাজ্যের প্রতিবাদ জানান। আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহŸান জানানো হয় সমাবেশে।










