ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাবাবুর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়েবুর রহমান সোহেল,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম,পৌর কাউন্সিলর হুমায়ুন কবির,আঃ কুদ্দুস হাওলাদারসহ পৌর আওয়ামী লীগ সকল নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল।বাংলার মানুষ যাতে স্বাধীনতার সুখ শান্তি নাপায়। আজ বাংলার মানুষ সুখে শান্তিতে আছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের হাল ধরেছিল তাই আজ বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।তারি সাথে ঝালকাঠির অভিভাবক শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী,কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয় নেতৃত্বে ঝালকাঠিতে বিভিন্ন উন্নয়ন হয়েছে।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মোক্তার হোসেন।










