ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২২-২৩অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেছে। দিন ব্যাপি এই প্রশিক্ষণে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতানা আফরোজ ও কৃষি সম্প্রষারণ অফিসার কৃষি বিদ মোসা খাদিজা প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষনে পুষ্টি বাগানের মাটি ও সার ব্যবস্থাপনা এবং পরিচর্চা বিষয় ধারণা প্রদান করা হয়েছে। এছাড়াও চাষাবাদের রোগ প্রতিরোধ ও কিটনাশক দমন পদ্ধতি বিষয় ধারনা দেয়া হয়েছে।










