ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস কেন্দ্রিয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে পালিত হয়েছে। কেন্দ্্িরয়ভাবে এই দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এই অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রচার করা হয়।
শনিবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও জেলার ৪টি উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










