ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় জামিন পেয়ে বাদী ও তার স্বামীকে মারধর করে গুরুত্বর আহত করেছে আসামী পক্ষ।
আহত ঝালকাঠি সদর উপজেলার বারৈগাতী গ্রামের মোঃ আলমগীর হোসেন(৬০) ও তাঁরস্ত্রী মামলার বাদী হেলেনা বেগম(৪৫)।
হামলাকারী একই গ্রামের জামাল মোল্লা ও তার সঙ্গীরা। রবিবার বেলা সাড়ে ১২টায় এই ঘটনা ঘটেছে। আহত আলমগীর হোসেন জানান, এই আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসে বারান্দায় বসে তাদের উপর হামলা চালায় ও কিল, ঘুষি মেরে তাদের আহত করে।
এদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বাদীদের সাথে বিবাদী জামাল মোল্লাদের সাথে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।










