ঝালকাঠি প্রতিনিধিঃ
নিরাপদে বেড়ে উঠেছে ঝালকাঠি শহরের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আম গাছের শাখায় মৌচাকটি। মৌচাকটি আকারে বর্তমানে বড় হয়েছে। জেলা জজ আদালত চত্বরে মৌ চাকটি হওয়ায় মৌমাছিদের কোন ধরণের প্রতিক‚ল পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। এই এলাকাটি ব্যতিত অন্য কোথাও এইভাবে মৌচাকটি বেড়ে ওটার সম্ভব ছিল না।
কারণ কোন কোন ক্ষেত্রে শিশুদের ঢিল ছোড়াছুড়ি অন্য মানুষের লোলুপ দৃষ্টি থেকে বেড়ে উঠতে পারতো না। বন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, জেলা ও দায়রা জজ চত্বরে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয় ও তাদের বাসভবন এলাকাসহ আশেপাশের আমের মুকুল ধরার সময়ে এরা মধু আহরণ করে এই নিরাপদ স্থানে বাসা বেধেছে।










