ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নিম্মচাপের প্রভাবে বেড়েছে নদীর পানি। এতে আতংকিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। শুক্রবার রাত থেকেই এই বৈরি আবহাওয়া চলছে। তবে শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর আগে শুক্রবার দুপুর থেকে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। জেলার সুগন্ধা, বিশখালি, হলতা নদীতে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে দুই ফুট পানি বেড়েছে।
ফলে নদী পাড়ের অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অনেক জায়গায় নদী আর সড়ক এক হয়ে গেছে। জেলা শহরের নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বেশ কিছু এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। এছারা রাজাপুর, নলছিটি, কাঠালিয়ায় নদী তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী পরিবারে পানি বৃদ্ধিতে আতংক তৈরি হয়েছে। এ জেলায় প্রায় ২ লাখ মানুষ নদী নিকটবর্তী এলাকায় বসবাস করেন।










