ঝালকাঠি প্রতিনিধিঃ
ধর্মীয় আচার আর নানা কর্মসূচিতে ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে ।
উৎসবকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টায় শহরের মদনমোহন মন্দির থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় । ভগোবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি এবং বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে শতশত ভক্তরা নামকীর্তনসহকারে এ শোভাযাত্রায় অংশ নেয় ।
ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় এতে প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক কাওসার হোসেনসহ শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গরাও শোভাযাত্রায় যোগ দেন ।
এর আগে মন্দ্রির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা । এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় , ডাঃ অসীম কুমার সাহা। সভাপতিত্ব করেন তপন কুমার রায় চৌধুরী। এছাড়া প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরেও ভগোবান কৃষ্ণের এ জন্ম উৎবস পালিত হচ্ছে










