ঝালকাঠি প্রতিনিধিঃ
‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল আলম, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: মনিরুল ইসলাম।
এছাড়া এসময় জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।










