ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনের মদ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করেছে।বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নাওে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,প্যানেল মেয়র তরুন কর্মকার,কাউন্সিলর হুমায়ুন কবির,আবদুল কুদ্দুস হাওলাদার। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা,নির্বাহী প্রকৌশলী অলোক সমোদ্দার,উপ-সহকারী প্রকৌশলীমোঃ নাজমুল হাসান।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওয়ানা আবদুল কাদের।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন।










