ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
এই সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার, আফরোজা মিলি এবং জেলা মৎস অফিসার রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।










