ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কনসার্ন উমেন ফর ফেমিলী ডেভলপমেন্ট (সি ডবিøউ এফ ডি) এর ঝালকাঠি ও পিরোজপুর অঞ্চলের নতুন দিন কর্মসূচীর জেলা কর্মী সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে টিকসই স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ক সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিএফ পিএমডেপুটি ফিন্ড প্রোগ্রাম ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, মোঃ আকতার হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন,উপ প্রকল্প ব্যবস্থাপক ইকরাফুল হাসান,প্রোগ্রাম অফিসার মডিটরিং মোঃ শহিদুল ইসলাম।
সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ জাকির হোসাইন। সোস্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)এর সহযোগিতায় কনসার্ণড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সি ডবিøউ এফ ডি) এ সভার আয়োজন করে। ঝালকাঠি ও পিরোজপুরের ৫৫জন কর্মি এই সমন্বয় সভায় অংশগ্রহণ করেছে।
তাদের কিশোর কিশোরিদের স্বাস্থ্য ও বয়সন্ধিকালীন বিষয়, মা ও শিশু স্বাস্থ্য এবং কমিউনিটি মোবিলাইজেশনের উপর গুরুত্ব দেয়া হয়েছে।










