ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ হয়েছে। এতে জাহাজে অবস্থানরত ৫ জন দগ্ধ হয়েছে । নিখোজ হয়েছে ৪ জন।
আজ ০১ জুলাই শনিবার দুপর দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর দক্ষিন পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে তেলের ডিপুতে পেট্রোল ও ডিজেল খালাস করার জন্য অপেক্ষায় ছিলো।
জাহাজটি নোঙ্গর করা অবস্থায় নদীর অপর পাড়ে দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলো। এর মধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী। আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫০), ইকবাল হোসেন (২৭), বেলায়েত হোসেন (৩৫) ও মাইনুর ইসলাম হৃদয় (২৯)। এরা সকলে জাহাজের শ্রমিক। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি।
ঝালকাঠি ও ববিশালের ফায়ার সার্ভিসের ৫ টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহিদুল ইসলাম বলেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। জাহাজটিতে মাস্টার সহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এরমধ্যে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।










