ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি আইনজীবী সমিতির মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫জন রেজিষ্টার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় এই পরিচিতি সভা বাঙালী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ চেতনা প্রতিষ্ঠার ভাবধারায় পরিচালিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ মতবিনিময়ের আয়োজন করেছে।
ঝালকাঠি জেলার সমন্বয়ক এ্যাড. এম আলম কামালের সভাপতিত্বে এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার গ্রাজুয়েট প্রতিনিধি গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্যানেল ভ‚ক্ত প্রাথীদের মধ্যে অধ্যাপক ড. মোঃ ওহিদুজ্জামান চান, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান ও অধ্যাপক ড. শারমিন মুসা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির উপস্থিত ছিলেন। আগামী ৪ মার্চ ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত। জেলায় ৩১৬জন রেজিষ্ট্রেশনভ‚ক্ত ভোটার রয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশায় সং¯িøষ্ট ভোটার সদস্য উপস্থিত ছিলেন।










