ঝালকাঠি প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বিআরটিএ ঝালকাঠির উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা ও বায়মেট্রিক গ্রহন কর্মসূচীর উদ্বোধন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লতিফা জান্নাতী, বিআরটিএর সহকারি পরিচালক মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে র্যালীঅনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,‘ অদক্ষ্য চালকের কারনে সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে দক্ষ চালকের প্রয়োজন রয়েছে। তাই ড্রইভিং লাইসেন্স প্রদানের সময় সকলকে সর্তকের সাথে কাজ করতে হবে ।
ঝালকাঠিতে এক দিনে ১৫৪ জন ড্রাইভিং লাইেসেন্স পরিক্ষা ও বায়মেট্রিক গ্রহন করা হয়েছে। এর মধ্য থেকে উর্ত্তিন্নরা একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাবেন।










