ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে শহরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তাঁরা যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট তুলে দেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন রোগী। এদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঝালকাঠি এসে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে এ জেলায় কোন মৃত্যু নেই। সচেতন থাকলেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।










